Posts

Showing posts from November, 2021

ওরাও তো মা! ❤️ | TLB

Image
🙏🏼❤️🙏🏼 ওই দূরে ট্রেন যায়। পাশেই একটা ছোট রাস্তা নেমে গেছে। সেই রাস্তা দিয়ে মিনিট দুই গেলেই "আঙ্গুরবালার কোঠা", শহরের একমাত্র যৌণ পল্লী। পল্লী বলা ভুল, এই একটাই বাড়ি। তবে অবৈধ নয়, পারমিশন আছে আঙ্গুরবালার কাছে। আঙ্গুরবালা ওই কোঠার মালকিন, নাম শুনেই বোঝা যায়। ঊর্ধ্ব পঁয়ত্রিশ এর মহিলা। এককালের সুন্দরীর রূপে ঢল নামলেও সাহসে কেউ টেক্কা দিতে পারবেনা। একা হাতে সব সামলায়। কম ব্যপার না। স্টেশন থেকে কাছে হওয়ায় খদ্দের কম হয়না, পাশেই মদের ঠেক আছে এটাও একটা উপরি পাওনা। তবে যত না উপরি লাভ তার থেকে বেশি সমস্যা এই ঠেকটাকে নিয়ে। টোন টিটকিরি তো যাইহোক ওদের গায়ে মাখলে চলে না, কিন্তু মাতাল হয়ে গালিগালাজ আর কোঠায় ঢুকে মেয়েদের সাথে ধ্বস্তাধ্বস্তি টা পছন্দ হয়না একদম। কদিন থেকে সেটা বেড়েছে। হ্যাঁ এই পুজোর মরশুম এ অত্যাচার টা বাড়ে। পুলিশে বলে দেখেছে, লাভ হয়না তেমন। দুটো হামবড়া প্রতিশ্রুতি দিয়ে ওসি আবার একরাত ফ্রি তে চায়। মাদারচোত শালা। এটুকু ভেবে নিজেকে ফের শান্ত করলো আঙ্গুর। খুব ধৈর্য্য ধরে না থাকলে ব্যবসা চালাতেও তো পারবেনা।  আজ কালীপুজোর রাত। একটু রাত না বাড়লে...