Farmers in India | Blog By Rohan Biswas

নিচের এই Blog টি লিখেছিলাম অনেকদিন আগে লক্ষ্মী পূজার জন্য।। তবে Website এ তখন দেওয়া হয়নি। আজ দেশের এরম পরিস্থিতি দেখে ভাবলাম এটাই সঠিক সময় Blog টি Website এ পোস্ট করবার। আশা করি সবার ভালো লাগবে।।

এই শিল্পটি একবার মন দিয়ে দেখো। 
দুঃখ কিন্তু ভরে আছে সবার জীবনেই।
আজ জানব এক কৃষকের জীবনের ব্যাপারে। এরম হয়তো অনেক মানুষকেই ভুগতে হয়। চিত্রটি এঁকেছেন দীপ নামক এক শিল্পী।।

ছবিটির ডান দিকে দেখবে এক চাষী টাকার অভাবে আত্মহত্যা করেছে। তার ধান ক্ষেতের অবস্থা খুব খারাপ। সংসার চালাতে পারেনি সে। তার কাছে টাকা নাই। এত দুঃখ কষ্টের ফলে সে বাঁচার কোনো উপায় খুঁজে পায়নি। তাই নিজের প্রাণ ত্যাগ করাটাই হয়তো শেষ সিদ্ধান্ত ছিল তার। তাহলে ভেবে দেখো, কতটা কষ্ট ভোগ করতে হয়েছে সেই চাষীকে যার ফলে সে আত্মহত্যা করাটা বেঁচে থাকার থেকে বেশি সহজ মেনে নিয়েছিল।। 💔
এবার দেখতে পাবে তার পরিবারের অবস্থা, ছবিটির বাঁদিকে। চাষীটির স্ত্রী ঘরে বসে কাঁদছে। অনেক কষ্টে তার ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে কিন্তু তার ঘরে ধান নেই। কোনো টাকা নেই। তা দেখে মা লক্ষ্মী কাঁদছে।
এই জীবন সহজ নয়। হয়তো তুমি আজ ওপরে থেকে অনেকটা খুশিতে আছো। কিন্তু একবার নিচে ঝুঁকে দেখলে, তুমি দেখতে পারবে হাজার হাজার মানুষ আছে যারা খেতে পায়না, কাজ করেও পর্যাপ্ত আয় পায় না তারা। এসবের ওপর হলো সামাজিক চাপ। এরম আরো অনেক কারণ আছে যার ফলে মানুষ বিষন্নতায় চলে যায়!!
বিষণ্ণতা সবচেয়ে খারাপ রোগ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।। - রোহান বিশ্বাস। @the_lyadhkhor_bong 

Please Do Show Some ❤️
And Share if Possible 🙏🙏🙏

A Really Amazing Art By:- @deep.artstudio 🔥

Blog By:- Me/ @the_lyadhkhor_bong 
Please Do Follow For Blogs On কলকাতা/Kolkata ❤️ And Book+Movie Reviews!! @the_lyadhkhor_bong #the_lyadhkhor_bong #rohanbiswaswrites #thelyadhkhorbong 

Comments

Popular posts from this blog

Devi | Poem by Rohan Biswas | Phoenix

Understanding 4th Dimension and Gravity | Blog by Rohan Biswas

Does Everyone Become A Spirit After They Die? | Paranormal Science Blog by Rohan Biswas | Phoenix